সারাদেশ

ভোটারদের জন্য রান্না করা খাবার নিয়ে গেল প্রশাসন!

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : একপাশে বড় বড় ডেকচিতে চলছে পোলাও রান্না। অন্যপাশে চলছে ভোটগ্রহণ। ভোটারদের কাছে টানতে রান্নার এ বিশাল আয়োজন। তবে শেষমেশ সে আয়োজনে জল ঢেলে দিয়েছে প্রশাসন। এ ঘটনা কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকার।

জানা গেছে, ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম রবি বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে মহাসমারোহে শনিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে পোলাও রান্নার আয়োজন করেন। বড় বড় ডেকচিতে চলছিল রান্নার কাজ। সেখান থেকে প্যাকেটজাতের পর ভ্যানে করে পাঠানো হচ্ছিল ভোটারদের বাড়ি বাড়ি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে সেখানে হানা দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় ১০ ডেচকি ও ১০০ প্যাকেট পোলাও।

পরে জব্দ করা খাবার এতিমখানার বাচ্চাদের মধ্যে বিতরণ করা হয়। আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ খাবার জব্দ করা হয়েছে। পরে খাবারগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

প্রসঙ্গত, কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবি এর আগে ভোটারদের মাঝে নারকেল তেল বিতরণ করতে গিয়ে ১০ হাজার টাকা জরিমানা দেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা