সারাদেশ

আসামিদের জামিন দিবেন না : রায়হানের মা'র আকুতি

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যাকারীদের জামিনের বিরোধীতা করেছেন তার মা সালমা বেগম।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে সিলেটের আদালত প্রাঙ্গণে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি তার আকুতি জানান।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ২ আসামী আজ মঙ্গলবার আদালতে জামিন নিচ্ছে এমন খবর জেনে তিনি পরিবারের লোকজনকে নিয়ে আদালত প্রাঙ্গণে ছুটে আসেন।

এসময় তিনি বলেন, ছেলেকে হারিয়ে আমি আজ পথে বসেছি। কিন্তু পুলিশ কনস্টেবল সজিব ও হারুন গোপনে আদালতে জামিন নেয়ার চেষ্টা করছে। বিষয়টি জানার পর আদালতে ছুটে এসেছি। আমার দাবি একটাই, ছেলে হত্যার ন্যায় বিচার চাই।

তিনি বলেন, আমি আদালতের কাছে বিনীত অনুরোধ জানাই রায়হানকে যারা হত্যা করেছে তাদেরকে যেন জামিন দেয়া না হয়। আমি দেশের কাছে ন্যায় বিচার চাই।

সোমবার রায়হান হত্যার তিনমাস পূর্ণ হয়েছে। গত বছরের ১১ অক্টোবর দিবাগত রাতে বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে আসার পর সকাল সাড়ে ৬ টার দিকে রায়হানকে ফাঁড়ি থেকে ওসমানী হাসপাতালে নেয়া হয় এবং ৭টা ৫০ মিনিটে তিনি মারা যান।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ইশরাক

চব্বিশের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পর...

প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচে

দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে...

রাষ্ট্রপতি নির্বাচন হবে যেভাবে

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে।...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগ...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত হলেন

সব মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা