সারাদেশ

সিলেটে আটক ছিনতাইকারী কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মহানগরীর চৌকিদেখী থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার ও এক ছিনতাইকারীকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে।

তার নাম মো. হাসান আলী (২২)। সে এয়ারপোর্ট থানার চৌকিদেখী সুন্দর আলীর কলোনির তাহের আলীর ছেলে।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, রোববার রাত ৯টার দিকে চৌকীদেখীতে সুনামগঞ্জের দিরাই যাওয়ার জন্য ভোলাগঞ্জ থেকে আসা একটি ট্রাক থামে। এসময় হাসান আলী ও তার সঙ্গী আদহাম আলী, রুবেল, আরমান, রিয়াজ ও সাগর চাকু দেখি ভীতি প্রদর্শন ও ত্রাস সৃষ্টি করে ১১ হাজার টাকার মোবাইল সেট ও নগদ ৩ হাজার ২শ’ টাকা ছিনিয়ে নেয়।

অভিযোগ পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান শুরু করে এবং ছিনতাইকৃত মোবাইল সেটসহ হাসান আলীকে আটক করতে সক্ষম হয়। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় পুলিশ।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় একটি ছিনতাই মামলা রুজু করা হয় ( নম্বর-২৪/ ১১/০১/২০২১)। হাসানকে কারাগারে পাঠানোর বিষয়টিও নিশ্চিত করেছেন তারা।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

সোনারগাঁয়ে বাস ও খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি স্থানে একটি যাত্...

ইরানের শত শত জলাধার ঘিরে রহস্য!

বছরের পর বছর ধরে ইরানের পানি অবকাঠামো নিয়ে বিস্ময়ে ছিলেন পরিবেশ ও পানিবিষয়ক গ...

নারায়ণগঞ্জে জুতার কারখানা ও কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি জুতার কারখানা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা