সারাদেশ

সিলেটে মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের ৩ সদস্য কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের আখালিয়া থেকে আটক আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে কারগারে পাঠানো হয়েছে।

তারা হলেন বিশ্বনাথের জানাইয়ার মৃত খোরশেদ মিয়ার ছেলে মো. দুলাল (৩৪), মৌলভীবাজারের বাবনকান্দিও মো. সাদুল্লার ছেলে মো. সোহেল আহম্মেদ (৩৫), ওসমানীনগর থানার মনতৈল গ্রামের মো. ময়না মিয়ার ছেলে মো. কয়েছ মিয়া (৩০)।

রোববার (১০ জানুয়ারি) দুপুরের দিকে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালি পুলিশ।

এর আগে শনিবার সন্ধ্যার দিকে শহরতলীর আখালিয়া নেহারীপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইকৃত মোটরসাইকেল নিয়ে পালানোর সময় তাদের আটক করা হয়ে। এসময় তাদের কাছ থেকে একটি ছিনতাইকৃত মোটরসাইকেলও জব্দ করা হয়।

জব্দকৃত আলামতসহ তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা-এএসপি ওবাইন।

তার দাবি, তারা ৩ জনই আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা