সারাদেশ
করোনা রোগীদের চিকিৎসা

নিজের গাড়ি দিলেন ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ প্রতিনিধি:

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সুবিধার্থে ডাক্তারদের ব্যবহারের জন্য নিজের গাড়ি দিয়ে দিয়েছেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

২৮ মার্চ শনিবার নিজ জন্মস্থান হবিগঞ্জের চুনারুঘাট থানা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের জন্য গাড়িটি দিয়ে ফেসবুক লাইভে আসেন তিনি। এসময় অন্য বিত্তবান ও নেতাদেরও দেশের এই ক্রান্তিলগ্নে এগিয়ে আসার আহ্বান জানান সুমন।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই)ও দেন তিনি।

লাইভে তিনি জানান, যেহেতু তিনি নিজে হোম কোয়ারেন্টাইন মেনে চলছেন, তার গাড়িটি ব্যবহৃত হচ্ছে না, তাই তার গাড়িটি ডাক্তারদের ব্যবহারের জন্য দিয়ে দিয়েছেন। যদি কোনো কাজে লাগে, তবে নিজেকে ভাগ্যবান মনে করবেন।

লাইভে তিনি আরও বলেন, মরতে যদি হয় তাহলে নিজের মাতৃভূমি নিজের জেলা হবিগঞ্জের চুনারুঘাটের বাড়িতে চলে এসেছি, শুনেছি করোনায় মারা গেলে কবরও দিতে চায় না, আমি মারা গেলে যেন নিজের এলাকায় কবর দিতে পারে।

এসময় দেশের বিত্তবান ও সমাজসেবকদের প্রতি আহ্বান জানিয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, যাদের ব্যবহার করার জন্য নিজের একটি গাড়ি রয়েছে, এখন তো গাড়ি ব্যবহার করছেন না, আপনারাও চাইলে মানুষের কল্যাণে নিজের গাড়িটা কাজে লাগাতে পারেন।

লাইভ শেষে তিনি বলেন, ‘যুদ্ধ শুরু, মরলে শহীদ, বাঁচলে সবাইকে নিয়েই বাঁচেন।’

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা