সারাদেশ

সিলেটে রাস্তায় পড়ে থাকা বিদেশি আইসোলেশনে

সিলেট প্রতিনিধি:

চলতে পথে হঠাৎ জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান মার্কু নামের ফিনল্যান্ডের এক নাগরিক। আচমকা এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। করোনাভাইরাস আক্রান্ত হতে পারেন এমন সন্দেহে ওই বিদেশির কাছে ঘেঁষছিলেন না কেউই।

২৮ মার্চ শনিবার বিকেলে সিলেট নগরীর মীরবক্সটুলা এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে পুলিশও ভয়ে ওই বিদেশির পাশে যায়নি। এরপর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স আসলে কারা রোগীকে তুলবেন এ নিয়ে দেখা দেয় বিপত্তি। পুলিশ, প্রত্যক্ষদর্শী কেউই রোগীর কাছে যেতে প্রথমে যেতে রাজি হন নি। পরে স্থানীয় একজনের সহযোগিতায় তাকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মার্কু এখন নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছেন। করোনা সংক্রমণের পর সিলেটে এই হাসপাতালেই আইসোলেশন ইউনিট চালু করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মার্কু গত দেড় মাস ধরে সিলেটে অবস্থান করছিলেন। নগরীর হাওয়াপাড়া এলাকার হোটেল নাজালের ৩০ নম্বর রুম ভাড়া নিয়ে থাকতেন তিনি। তিনি কোনো অসুখে ভুগছিলেন কি না তা জানা যায়নি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ বিকালে মার্কু (৪৫) নামে ফিনল্যান্ডের এক নাগরিক মীরবক্সটুলা এলাকার খায়রুন ভবনের পাশে পড়েছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে একটি অ্যাম্বুলেন্স গিয়ে তাকে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসে। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা