সারাদেশ

সালীশ-বৈঠকে গণপিটুনিতে বিচারকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের হারাগাছ পৌর এলাকায় এক সালিশে বিচার করতে গিয়ে আব্দুল হালিম নামে একজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৬ জানুয়ারি) সকালে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি রেজাউল করিম জানান, রংপুরের হারাগাছের চাঁনমিয়ার সঙ্গে খুনিয়াগাছের মজিবর মিয়ার দেড় লাখ টাকার আর্থিক লেনদেন ছিলো। এ নিয়ে সালিশে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হালিম। সালিশের এক পর্যায়ে দুই পক্ষের লোকজন উত্তেজিত হয়ে ওঠে। এসময় মজিবর মিয়ার লোকজন আব্দুল হালিমকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এরপর একটি অটোরিকশায় তাকে হারাগাছের বাড়িতে পাঠিয়ে দেয় তারা। মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা রংপুর মেডিক‌্যালে নেওয়ার পথেই মারা যান হালিম।

এই ঘটনায় হারাগাছ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে চোরাই সিগারেটসহ ৩ চোর গ্রেপ্তার

মুন্সীগঞ্জে সদরে একটি মুদি দোকানে চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্...

এডিটর -পাবলিশার অ্যাসোসিয়েশন (নেপাব) নামে আরেকটি গণমাধ্যম সংগঠনের আত্মপ্রকাশ

নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব নামে প্রস্তাবিত আরেকট...

নমিনেশন পেতে এক টাকাও খরচ হয়নি, কেউ ভোট কিনতে গেলে বেঁধে রাখবেন : নাদিরা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-১ শিবচর আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা...

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, ক্রান্তিকালী...

অনলাইনে নির্বাচন প্রচারণা চালাতে বাঁধা নাই: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্...

অনলাইনে নির্বাচন প্রচারণা চালাতে বাঁধা নাই: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্...

ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব: মাহদী আমিন

নির্বাচনকে সামনে রেখে টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচর...

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, ক্রান্তিকালী...

নমিনেশন পেতে এক টাকাও খরচ হয়নি, কেউ ভোট কিনতে গেলে বেঁধে রাখবেন : নাদিরা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-১ শিবচর আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা...

এডিটর -পাবলিশার অ্যাসোসিয়েশন (নেপাব) নামে আরেকটি গণমাধ্যম সংগঠনের আত্মপ্রকাশ

নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব নামে প্রস্তাবিত আরেকট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা