সারাদেশ

সিলেটে এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫০

এনামুল কবীর, সিলেট : সিলেটে সড়ক দুর্ঘটনা কমছে। অন্তত ২০১৯ সালের তুলনায় প্রায় অর্ধেক কমেছে বলে সড়ক দুর্ঘটনা নিয়ে নিয়মিত কাজ করা একটা বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিবেদন সূত্রে জানা গেছে।

গতবছর সিলেট বিভাগজুড়ে মোট ১৮৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা ২৫০ আর আহত ৩৯৮। এর আগের বছর, ২০১৯ সালে সিলেট বিভাগে মোট ২৭৪টি সড়ক দুর্ঘটনায় ৫৩৮ জন নিহত হয়েছিলেন। আহতের সংখ্যা ছিল ৪১৩।

গতবছর সংগঠিত ১৮৭ দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ৭৬টি ঘটেছে হবিগঞ্জ জেলায়। নিহত ও আহতের সংখ্যাও এ জেলায় সবচেয়ে বেশি, ১১৪ নিহতের বিপরীতে আহত ২১৫ জন।

এরপরের অবস্থানে সিলেট জেলা। এ জেলায় সংগঠিত মোট দুর্ঘটনার সংখ্যা ৪৭। নিহত ও আহতের সংখ্যা যথাক্রমে ৬৯ ও ৬৪।

মৌলভীবাজারে মোট ৪৩টি সড়ক দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে ২১টি দুর্ঘটনায় ২৩ জন নিহতের বিপরীতে আহত হয়েছেন ৬৪ জন।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট শাখার বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

নিউ মেক্সিকোয় বন্যায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোয় ভারী বৃষ্টির পর স...

ফিলিপাইনে জাহাজে আগুন, নিহত বেড়ে ৭৭

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে যাত্রীবাহী একটি জাহাজে আগুন লাগার ঘটনায় মৃত...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা