সারাদেশ

মানিকগঞ্জে অতিথি পাখির মিলনমেলা

শামীম রেজা, মানিকগঞ্জ : বুধবার, (৬ জানয়ারি) পাখির কলকাকলিতে মুখর ‘নিলুয়ার বিল’। হাজার হাজার পাখি সারাক্ষণ মুখরিত করে রেখেছে এই বিল। পাখি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে পাখিপ্রেমীরা।

বিলটির অবস্থান মানিকগঞ্জের ঘিওরের শেষ দৌলতপুরের শুরুতে। মানিকগঞ্জের এই দুটি উপজেলাকে সম্পূর্ণ আলাদা করেছে নয়নাভিরাম এই নিলুয়ার বিল।

নিলুয়ার বিলে অতিথি পাখির আনাগোনা বেড়েছে বেশ কয়েক বছর ধরেই। প্রতিবছর শীত মৌসুমে বিলটি যেন হয়ে যায় পাখির আবাসস্থল। এবারও এ বিলে বাসা বেঁধেছে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির বিভিন্ন পাখিসহ হাজারও অতিথি পাখি।

নিলুয়ার বিলে পাখির মেলা থাকে নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখির কলতান মুগ্ধ করে সবাইকে। দলবেঁধে যখন পাখিগুলো আকাশে ওড়ে, তার সঙ্গে যেন উড়ে চলে মনও। পুরো এলাকাটিই সরব করে রাখে এই পাখপাখালি।

পাখিদের এই মিছিলে আছে দেশীয় বক, বালিহাঁস, পানি কাউর, পানকৌড়িসহ নাম না জানা অনেক অতিথি পাখি। গ্রামের গাছে গাছে বাসা বেঁধে বাচ্চা ফোটায়। আর বাচ্চা বড় হলেই গ্রাম ছেড়ে চলে যায়।

নিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফারজানা আক্তার সীমা জানান, শীতকাল এলেই পাখিগুলো যে কোথা থেকে আসে তা জানি না। তবে প্রচুর পাখি আসে এই গ্রামে, যা মানিকগঞ্জের আর কোথাও তা দেখা যায় না।

নিলুয়া এলাকার রফিকুল ইসলাম জানান, এই বিলে বেশ কয়েক বছর ধরেই পাখি আসে। তবে বিলটি আগের মতো নেই। বিলে পাখি অনেক কমে গেছে। বিল ঘেঁষে মানিকগঞ্জ-দৌলতপুর সড়ক হওয়ায় বিল সংকীর্ণ হয়েছে এবং যানবাহন চলাচলের কারণে অনেক পাখি অন্যত্র চলে যাচ্ছে।

তিনি জানান, সম্প্রতি কিছু দুষ্কৃতকারী বন্দুক ও বিভিন্ন ফাঁদ দিয়ে পাখির বাচ্চা ধরে নিয়ে যাচ্ছে। তাদের কিছু বলা যায় না, বললেও এ বিষয়ে তারা কোনো কর্ণপাত করে না।

এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন নিলুয়া গ্রামবাসী ।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা