সারাদেশ

টিকটক ভিডিও বানাতে গিয়ে দুর্ঘটনার কবলে ২ যুবক

নিজস্ব প্রতিনিধি, ফেনী : সঙ্গীত ভিডিও প্ল্যাটফর্ম ও সামাজিক নেটওয়ার্ক টিকটকের ভিডিও ক্লিপ বানাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন মোহাম্মদ মহিউল (২১) ও মোহাম্মদ ফায়েল (২১) নামের দুই যুবক। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ফেনী শহরের পাঁছগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত মহিউল দাগনভূঞা উপজেলার সেকান্দরপুর রফিকুল ইসলামের ছেলে, পায়েল সিন্দুরপুর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

জানা যায়, টিকটক ভিডিও ক্লিপ বানাতে মোটরসাইকেলে যাচ্ছিলেন ওই দুই যুবক। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী সিএনজির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে তারা দুজনই পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনতু চক্রবর্তী জানান, আহতদের মধ্যে মহিউলের মাথায় ও হাতে আঘাতের পরিমাণ বেশি ও ঝুঁকিপূর্ণ। এজন্য তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/একেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

পদত্যাগ করেছেন ট্রাম্পের শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয়...

সিরাজদীখানে দুগ্রুপের সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, ঈদের গরুর হাটের ইজারা ও বালুচর বাজা...

আসামিকে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতি

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের প...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা