সারাদেশ

দুই মাথাওয়ালা শিশু দেখতে হাসপাতালে মানুষের ভিড়

নিজস্ব প্রতিনিধি, মাগুরা : মাগুরা জেলার সদর উপজেলার জগদল এলাকায় দুই মাথাওয়ালা এক কন্যা সন্তানের জন্ম দেন এক মা। মাগুরা শহরের ভায়না এলাকার মা হোমিও ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম হয়।

মঙ্গলবার ( ০৫ জানুয়ারি) দুপুরে বেসরকারি একটি ক্লিনিকে পলাশ মোল্লার স্ত্রী সোনালী ( ২৩) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুর জন্ম দেন। পরে শিশুসহ মাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ দম্পতির এর আগে এক সন্তান রয়েছে। প্রসূতির শারীরিক অবস্থা ভালো জানান তিনি।

সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র নার্স রাশিদা খাতুন জানান, একই শরীরে দুটি মাথাসহ জন্ম নেওয়া শিশুটির অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। অক্সিজেনসহ হাসপাতালের জরুরি বিভাগ থেকে দেওয়া ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা চলছে।

তবে শিশুর শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে। শিশুটির উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার কথা বলা হলেও শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া যেতে অনীহা প্রকাশ করেন শিশুটির দরিদ্র পিতাসহ পরিবারের সদস্যরা। এদিকে দুই মাথাসহ জন্ম নেওয়া নবজাতককে দেখতে হাসপাতালে ভিড় করছেন মানুষ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা