সারাদেশ

৭ দিনের মাথায় রায়পুর উপজেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : অবশেষে ৭ দিনের মাথায় নানা অভিযোগে অভিযুক্ত লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সকল কার্যক্রম স্থগিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার (২ জানুয়ারি) এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নতুন কমিটির দাবিতে আন্দোলনকারী নেতাকর্মীরা।

২০১৯ সালের ৩ ডিসেম্বর পাপেল মাহমুদ সভাপতি ও তারেক আজিজ জনিকে সম্পাদকসহ ৮১ জনের পুর্ণাঙ্গ-কমিটি ঘোষণা করা হয়েছিল। ছাত্রলীগের এক বছর না যেতে সম্পাদক জনি উপজেলা যুবলীগের আহব্বায়ক কমিটিরতে যোগদান ও চার জন বিদেশ ও কয়েকজন বিয়ে করেন। পরে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের লক্ষে প্রার্থীদের কাছ থেকে সিভি জমা নেন জেলা ছাত্রলীগ। পরে এক জরুরি বৈঠকে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ রায়পুর উপজেলা কমিটি বিলুপ্তি ঘোষণা করেন।

আহবায়ক কমিটি গঠন না করে ও সম্মেলন ছাড়াই গত রোববার (২৭ ডিসেম্বর) মো. কাউছারকে সভাপতি ও মো. নুরনবী সুজনকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের কমিটি ঘোষণা করেন জেলা ছাত্রলীগ।

এ উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদক ছাত্রদল থেকে আগত, তারা অছাত্র ও তাদের হাতে ছাত্রলীগের কর্মীরা মারধরে শিকার হয়েছে মর্মে কমিটি বাতিলের দাবিতে গত বুধবার (৩০ ডিসেম্বর) রায়পুর শহরে বিক্ষোবের প্রস্তুতি নেয় বঞ্চিতরা। পরে থানা পুলিশের অনুরোধে তা স্থগিত করা হয়।

এ উপজেলা কমিটি বাতিলের দাবিতে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পদ বঞ্চিত কয়েকজন কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত অভিযোগ দেয়। এর প্রেক্ষিতে-শুক্রবার (০১ জানুয়ারী) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সাম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক ছাত্রলীগের উপজেলা কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। এর সাথে কেন্দ্রীয় কমিটির ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক পুতুল চন্দ্র রায় ও দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দারকে দায়িত্ব দিয়ে ৭ দিনের মধ্যে তদন্ত রিপোট জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

জেলা ছাত্রলীগ কমিটির সভাপতি শাহাদাত হোসেন শরিফ বিষয়টি নিশ্চিত করেন। কি বিষয়ে অভিযোগ নব গঠিত উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে তা তো বলতে পারবো না। কোন অভিযোগও আসেনি। কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলেন। একপর্যায়ে ফোনের লাইন কেটে দেন তিনি।

এদিকে, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত বয়স, যারা ছাত্র এবং যাদের ক্লিন ইমেজ রয়েছে তাদের সমন্বয়ে নতুন কমিটির গঠন করা হবে বলে জানান কেন্দ্রীয় এক নেতা।

এই কমিটির কার্যক্রম স্থগিত হওয়ায়র পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দর পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে পোস্ট দেয়ায় ঝড় ওঠে।


সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

বকেয়া বেতন ও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের দাবিতে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘ...

ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে ঢাকাকে ৮ জোনে ভাগ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছ...

বুধবার ঢাকার যেসব মার্কেট বন্ধ

চলুন জেনে নেওয়া যাক বুধবার (১৯ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা