সারাদেশ

রাঙামাটিতে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোগী

এম.কামাল উদ্দিন, রাঙামাটি : শীত যত প্রকট আকার ধারণ করছে ততই বাড়ছে শ্বাসকষ্ট, সর্দি, কাশি ও শিশুদের ডায়রিয়ার মত রোগ। আর এই রোগ জীবাণু প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকছে করোনাকে। রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।

শনিবার (২ জানুয়ারি) দুপুরে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে সরেজমিনে ঘুরে এসব রোগীর করুন ভোগান্তি দেখতে পাওয়া যায়।
হাসপাতালের দ্বিতীয় তলায় পুরুষ ওয়ার্ড ও তৃতীয় তলায় শিশু ওয়ার্ড। ২টি ওয়ার্ডেই প্রচুর রোগী দেখা গেছে। যারা বয়স্ক তারা ভর্তি হয়েছেন শ্বাসকষ্ট রোগ নিয়ে আর যারা শিশু তারা ভর্তি হয়েছেন সর্দি, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে।

রোগীদের অভিভাবকেরা বলছেন, বর্তমানে প্রচুর শীত পড়ছে যার কারণে রোগীর সংখ্যা বেড়ে গেছে। এমনিতেই শীত মৌসমে শিশু ও বয়স্কদের রোগ বালাই একটু বেশী হয়ে থাকে। তবে বর্তমানে সদর জেনারেল হাসপাতালে আগের চেয়ে পরিস্কার পরিচ্ছন্নতা ও চিকিৎসার মান অনেকটা ভাল যার জন্য চট্টগ্রামে যেতে হচ্ছে না। আর ওষুধ ও আগের চেয়ে পর্যাপ্ত পরিমাণ দেওয়া হচ্ছে।

অনেক রোগীর অভিভাবক দূরচিন্তায়ও আছেন কারণ এইসব রোগ থেকে নাকি করোনা হতে পারে। তাই তারা করোনার আতংক ও ভয় মনে নিয়ে রোগীদের সঙ্গে হাসপাতালের বেডে বসে আছেন। অনেকে আবার রোগী সঙ্গে হাসপাতালে এসে রোগী হয়ে গেছেন।

শহরের রিজার্ভ বাজার থেকে আসা শিশু রোগীর অভিভাবক শারমিন জানান, সে তার শিশু ছেলেকে নিয়ে ২/৩ দিন ধরে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি আছেন । তার শিশুর পাতলা পায়খানা তাই তাকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সে জানান, তার ছেলে পানি খায় আর পানির মত পায়খানা করে। এখনো কোন উন্নতির দিকে যাচ্ছে না।

তবে কর্তব্যরত ডাক্তার বলছে ধৈর্য্য ধরতে হবে। এটি সাধারণ ডায়রিয়া নহে, তাই এই ডায়রিয়া ভাল হতে সময় লাগবে।

রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শওকত আকবর জানান, যেহেতু কনকনে শীত পড়েছে তাই এই সময়ে শিশুদের সর্দি, কাশি, ডায়রিয়া ও বৃদ্ধ লোকদের শ্বাসকষ্ট বেশী হয়ে থাকে। এই মৌসমে শিশু ও বৃদ্ধ লোকজনদের বেশী বেশী কেয়ারে রাখতে হবে। আর এসব রোগ থেকে করোনা হওয়ার আশংকা বেশী থাকে।

হাসপাতালে বর্তমানে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যাই অনেক বেশী। তবে হাসপাতালে চিকিৎসা সংকটে ব্যাঘাত ঘটছে না।নিয়মিত ডাক্তাররা রোগী দেখছে ও পর্যাপ্ত ঔষধ রয়েছে। চিকিৎসা ব্যবস্থাপনায় আমাদের কোন অভাব নেই।

সান নিউজ/এমকেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা