সারাদেশ

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের হাতে ১০ লাখ নতুন বই 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : বছরের প্রথম দিনেই লক্ষ্মীপুরে নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা প্রাথমিকের ২ লাখ ৩৩ হাজার শিক্ষার্থী। শুক্রবার (১ জানুয়ারি) সকালে সদর উপজেলার সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই পেয়ে আনন্দে মেতে উঠে শিশু শিক্ষার্থীরা। বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব নিশ্চিত করে শিশুদের মাঝে এ বই বিতরণ করা হয়।

বই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মামুনুর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা খানম প্রমুখ।

এদিকে, উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। বই বিতরণের সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম ভুলু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা আক্তার প্রমুখ।

জানা গেছে, প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উত্তর জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৪৮ জন শিক্ষার্থী অধ্যয়নরত। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বই তুলে দেওয়া হয়েছে। যারা আসেনি তাদেরকে পরবর্তীতে বই দেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলায় এবার প্রাথমিকের শিক্ষার্থীদের ১০ লাখ ১৯ হাজার ৪০০ টি নতুন বই দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২ লাখ ৩৩ হাজার শিক্ষার্থী এ বই পাবে। এছাড়া সদর ও রায়পুর উপজেলার ১৪৯ জন শিক্ষার্থীকে ইংলিশ মিডিয়ামের বই দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম শ্রেণির ৩৭, দ্বিতীয় শ্রেণির ৩৪, তৃতীয় শ্রেণির ২৭, চতুর্থ শ্রেণির ২৬ ও পঞ্চম শ্রেণির ২৫ জন শিক্ষার্থী এ বই পাবে।

উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম ভুলু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি দেশে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। এ সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে। প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। করোনাকালীন শিক্ষার্থীদেরকে পাঠদানে অভ্যস্ত রাখতে অনলাইন ক্লাস চালু করা হয়েছে।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ জানান, সদরের ২৮৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০৬টি কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের মাঝে ৩ লাখ ৮৬ হাজার বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথমদিন যারা বই পায়নি বিদ্যালয় থেকে তারা বই সংগ্রহ করতে পারবে।

লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরী বলেন, শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে কয়েক বছর ধরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। মহামারী করোনাভাইরাসের কারণে উদ্বোধনী অনুষ্ঠান করা হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষ স্ব স্ব আয়োজনে বই বিতরণ করছে। বিদ্যালয়ে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হবে।

সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা