সারাদেশ

সিলেটে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, সিলেট : রিক্সা শ্রমিকদের চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরীর চৌহাট্টা থেকে কোর্ট-পয়েন্ট পর্যন্ত রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রিক্সা শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে নগরীর কাজিরবাজার ব্রিজে দীর্ঘ লাইনে রিক্সা দাঁড় করিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

সিলেট জেলা রিক্সা-শ্রমিক ইউনিয়ন (রেজি. নম্বর-চট্র-১৬৬৯) ও রিক্সা মালিক-শ্রমিকদের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা চৌহাট্টা থেকে কোর্ট-পয়েন্ট পর্যন্ত রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিকের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি জামিল আহমদ রাজু।

চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন জাতীয় রিক্সা শ্রমিকলীগ নেতা মুজিবুর রহমান, আব্দুল জলিল, মো.শাহ আলম, রিক্সা মালিক আব্দুস সোবহান, শ্রমিকনেতা আনোয়ার হোসেন আনাই, সংগঠনের সহ সভাপতি শাহ মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক কোরবান আলী, অর্থ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, ক্রীড়া সম্পাদক বাহার উদ্দিন প্রমুখ।

এছাড়াও সিলেট জেলার অসংখ্য মালিক-শ্রমিক মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, রিক্সার জন্য যানজট হয় না। সড়কের উভয় পাশে অবৈধভাবে গাড়ী পার্কিয়ের জন্য যানজট সৃষ্টি হয়। সেদিকে নজরদারী বাড়ালে নগরী যানজট মুক্ত থাকবে। বক্তারা বলেন, জিন্দাবাজার এলাকার রাস্তা উন্নয়ন হয়েছে। কিন্তু সৌন্দর্য বর্ধনের নামে রিক্সা শ্রমিকদের পেটে লাথি মারাটা এক ধরণের বৈষম্য।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা