সারাদেশ

স্কুলের টাকা দিয়ে শিক্ষা অফিসারের বনভোজন!

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে নাচোলে স্কুলের বই পরিবহনের টাকা দিয়ে বনভোজনের অভিযোগ উঠেছে নাচোল মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে। ২০২০ শিক্ষাবর্ষে উপজেলা পরিষদ থেকে ৩৫টি মাধ্যমিক স্কুল ও ১৫টি মাদ্রাসায় বই পরিবহনের খরচের টাকা না দিয়ে সেই টাকায় পার্কে বনভোজন ও মতবিনিময় সভা করার অভিযোগ পাওয়া গেছে ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) উপজেলার নেজামপুর ইউনিয়নের দোগাছি স্বপ্নপল্লী পার্কে এ মতবিনিময় সভা ও বনভোজন অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান বিষয়টি অস্বীকার করে বলেন, বই পরিবহন খরচের টাকা নয়, শিক্ষকদের কাছ থেকে চাঁদা তুলেই এই মতবিনিময় সভা করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসানের আমন্ত্রণে ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন প্রধান ।

নাম প্রকাশ না করার শর্তে মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকরা জানান, ২০২০ শিক্ষাবর্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই পরিবহনের খরচ বাবদ সরকার এই উপজেলায় প্রায় ৪৫ হাজার টাকা বরাদ্দ দেয়। কিন্তু সেই টাকা দেরীতে আসায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে ওই টাকা দেননি।

শিক্ষকরা জানান, সম্প্রতি শিক্ষা বিষয়ক একটি সভায় বরাদ্দকৃত টাকা না পাওয়া নিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এক পর্যায়ে বিষয়টি নিয়ে গণ্ডগোলের সৃষ্টি হলে শিক্ষা অফিসার বার্ষিক বনভোজনের মাধ্যমে ওই টাকা খরচ করা হবে বলে শিক্ষকদের আশ্বস্ত করেন। তবে শিক্ষকদের অভিযোগ, বনভোজনের জন্য তাদের প্রত্যেকের কাছ থেকে অতিরিক্ত ২০০ টাকা চাঁদা আদায় করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি শিক্ষককের কাছ থেকে ২০০ টাকা আদায়ের বিষয়টি স্বীকার করে বলেন, শিক্ষকদের ওই টাকায় এরকম অনুষ্ঠান করা সম্ভব ছিল না। তবে পার্ক ভাড়া, ডেকোরেটার ভাড়াসহ অনেক কিছুই ফ্রি পাওয়া গেছে। স্কুলে বই পরিবহনের খরচের টাকায় বনভোজনের বিষয়টি তিনি অস্বীকার করেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা