সংগৃহীত ছবি
সারাদেশ

মানিকছড়ি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

খাগড়াছড়ি প্রতিনিধি: মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি ও সদ্য বিদায়ী মানিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ লিয়াকত আলীকে অশ্রু সিক্ত নয়নে বিদায় জানালেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রবিবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হল রুমে বিদায়ী সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এসময় বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ লিয়াকত আলীকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

মানিকছড়ি উপজেলা একাডেমি সুপারভাইজার রেহেনা মোস্তফা'র সঞ্চালনায় ও যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লিয়াকত আলী।

এসময় বক্তারা বলেন,বিদায়ী শিক্ষা কর্মকর্তা এই উপজেলায় সৎ ও নিষ্ঠার সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। শিক্ষাকে মান উপযোগী করে গড়ে তুলতে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের প্রধানকে দিকনির্দেশনা দিয়ে সহযোগিতা করেন। শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারী এসময় অশ্রু ছলছল নয়নে তাদের বক্তব্য তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আজিজুল হক খোকন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, রানী নেহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউল্ল্যাহ, কামরুজ্জামান সহকারী প্রধান শিক্ষক মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, মোঃ বশির আহমেদ প্রধান শিক্ষক বড়ডলু উচ্চ বিদ্যালয়, মোঃ সাইফউদ্দিন সুপার গচ্চাবিল দাখিল মাদ্রাসা, হাকিম উদ্দিন সহকারী প্রধান শিক্ষক বটতলী উচ্চ বিদ্যালয় প্রমুখ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা!

ভারতের নির্বাচনী ব্যবস্থায় সম্প্রতি যে বিশাল আকারের ভোটার তালিকা নিবিড় সংশো...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা