সংগৃহীত ছবি
সারাদেশ

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ আটক ২

আদিল হোসেন তপু, ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ ২ দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড।

রোববার (২৭ অক্টোবর) সকালে তাদেরকে আটক করা হয়। ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের লে: কমান্ডার মোঃ রিফাত আহমেদ এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।

আরও পড়ুন: ছুরিকাঘাতে যুবলীগ কর্মীর মৃত্যু

আটককৃত ডাকাতরা হলো- চরপাতা ইউনিয়নে ৪নং ওয়ার্ডের মোঃ লোকমান হোসেন ও তার ছেলে মোঃ হাসনাইন।

তিনি বলেন, আটককৃত ডাকাতরা বিগত কয়েকবছর ধরে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদী ও তার আশপাশের চরে জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি ভয় ভীতি দেখিয়ে নানা অপকর্ম করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ভোলা দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১টি দেশীয় পিস্তল, ৬টি দেশীয় ধারালো অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়। এরপর আটকৃতদের পরবর্তীতে আইনানুগ কার্যক্রম শেষে জব্দকৃত অস্ত্রসহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা