সংগৃহীত ছবি
সারাদেশ

হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম 

জেলা প্রতিনিধি: ভারত থেকে আমদানি স্বাভাবিক থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দর বাজারে বেড়েছে পেঁয়াজের দাম।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

হিলি স্থলবন্দর বাজার ঘুরে জানা গেছে, গতকাল শনিবার একদিনে ভারত থেকে ৩৪ ট্রাকে আমদানি হয়েছে ৯৯১ মেট্রিক টন ইন্দোর, নাসিক, সাউথ ও নগর জাতের পেঁয়াজ। আমদানিকৃত এসব পেঁয়াজের মধ্যে নাসিক জাতের পেঁয়াজ বন্দরে বিক্রি হয়েছে ১০০ টাকা কেজি দরে। যা তিন দিন আগেও বন্দরে বিক্রি হয়েছে ৯০-৯৫ টাকা কেজি দরে। সাউথ ও নগর জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে ৯৮-১০০ টাকা আর ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে ৯৫ টাকা কেজি দরে। যা তিনদিন আগেও বিক্রি হয়েছে ৮৫ টাকায়। এদিকে দেশি পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি দরে।

হিলি বাজারে পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী বলেন, বন্দরে কোনো অযুহাত ছাড়াই আমদানিকারকরা হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। আজ পেঁয়াজ ৯৫-১০০ টাকায় কিনতে হচ্ছে। হঠাৎ করে দাম বাড়ায় আমাদের পেঁয়াজ কিনতে ও বিক্রি করতে অনেক সমস্যা হচ্ছে।

আরও পড়ুন: ছুরিকাঘাতে যুবলীগ কর্মীর মৃত্যু

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা একজন ক্রেতা বলেন, ৩ দিন আগে পেঁয়াজ কিনলাম ৮৫ টাকা আর আজ সেই পেঁয়াজ কিনলাম ১০০ টাকায়। তাহলে আমরা সাধারণ ক্রেতারা কিভাবে কি করব।

হিলি কাস্টমসের তথ্য মতে, গতকাল শনিবার ১৬ কর্ম দিবসে ভারত থেকে প্রায় ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা