সারাদেশ

চট্টগ্রামে শুরু হল করোনা পরীক্ষা  

চট্টগ্রাম প্রতিনিধি:

রাজধানী ঢাকার বাইরে চট্টগ্রামে শুরু হয়েছে করোনাভাইরাস আক্রান্তের পরীক্ষা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) নিজস্ব ল্যাবরেটরিতে এ পরীক্ষা কার্যক্রম শুরু হয়।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছে, করোনা পরীক্ষার পর এর ফলাফল চট্টগ্রামে নয় বরং সমন্বিতভাবে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)'এ ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করবে।

বিআইটিআইডি সূত্রে জানা গেছে, আজ করোনা শনাক্তকরণ কিট পাওয়ার পর তিনটি নমুনা পরীক্ষা করেছেন তারা। এ সব নমুনা গতকাল বিকেল পর্যন্ত সংগ্রহ করা হয়। আগে ব্যক্তিগত উদ্যোগে ফ্রান্স থেকে সংগ্রহ করা কিটে চট্টগ্রাম থেকে ১৫টি নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ১৪ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়, বাকি একজনের রিপোর্ট এখনও হাতে আসেনি।

চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি মিয়া জানান, আজ থেকে সীতাকুণ্ডের বিআইটিআইডি'র নিজস্ব ল্যাবরেটরিতে করোনাভাইরাস পরীক্ষা শুরু হয়েছে। তবে এর ফলাফল জানানো হবে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। চট্টগ্রাম থেকে কোনো রিপোর্ট প্রকাশ করা হবে না।

বিআইটিআইডির মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক শাকিল আহমদ বলেন, সকালে ঢাকা থেকে করোনা শনাক্তকরণ কিট আমাদের হাতে পৌঁছেছে। এর আগে, আমরা ফ্রান্স থেকে সংগ্রহ করা কিটে পরীক্ষা করছিলাম। নতুন করে আজ তিনটি স্যাম্পল টেস্ট করা হয়েছে। এ নিয়ে চট্টগ্রামের মোট ১৮টি স্যাম্পল টেস্ট হলো।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা