সারাদেশ

নিষেধাজ্ঞা ভেঙে ওরস, বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা

বগুড়া প্রতিনিধি:

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারি নিষেধাজ্ঞা জনসমাগমে। কিন্তু তা অমান্য করে ওরসের আয়োজন করা হয় বগুড়ায়। তাতে নিষেধ করায় বরং পুলিশের ওপর চালানো হয় হামলা। এ অভিযোগ পুলিশেরই। বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সুলতানগঞ্জ পাড়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ২২-২৩ আটক করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, স্থানীয় পীর বলে খ্যাত সিরাজুল হক চিশতির মৃত্যুবার্ষিকীতে প্রতিবছর ভক্তরা বাড়িতে থাকা মাজারের পাশে বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার ওরসে বিপুল সংখ্যক ভক্ত আসেন। করোনাভাইরাসের কারণে যেকোনো জনসমাগম নিষেধ থাকার পরও এ আয়োজন করায় পুলিশের পক্ষ থেকে দু’দফা নিষেধ করা হয়।

এরপরও ভক্তরা অবস্থান করায় রাত সাড়ে ৯টার দিকে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নান্নু খান ও সহকারী উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম আসেন। তারা আবারও অনুষ্ঠান করতে নিষেধ করলে ভক্তরা দরজা বন্ধ করে এই দুই পুলিশ কর্মকর্তাকে বেদম মারপিট করে। খবর পেয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে সদর থানার ওসি বিপুল সংখ্যক ফোর্স নিয়ে সেখানে পৌঁছালে ওরসের লোকজন আবারও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন। পরে পুলিশ দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে অনেককে আটক করে। এছাড়া বেশ কয়েকজন নারী ভক্তকে স্থানীয় কাউন্সিলর সৈয়দ সার্জিল আহমেদ টিপু ও তরুণ চক্রবর্তীর জিম্মায় দেয় পুলিশ।

এদিকে বগুড়া কয়েকজন ভক্ত ও প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ কয়েকটি ঘরের দরজা ভেঙে মারপিট করে ওরসের আয়োজক রাহুল গাজী ও পৌরসভার সাবেক কাউন্সিলর নুরুল আমিন নুরুসহ বেশ কয়েকজনকে গাড়িতে তুলে নিয়ে গেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা