সারাদেশ

ভাঙা কাঁচ দিয়ে বৃদ্ধের মাথা ফাটালো বখাটে

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাঁচভাঙ্গা দিয়ে আব্দুল করিম ভূঁইয়া (৬১) নামে এক বৃদ্ধের মাথা ফাটালেন গ্রামের চিহ্নিত বখাটে নাছির উদ্দিন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে এ বিয়য়ে সান নিউজ এর নিজস্ব প্রতিনিধিকে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকেই হামলার তথ্য দিয়ে নিশ্চিত করেন আহত আব্দুল করিম ভূঁইয়া নিজেই।

এর আগে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের রামান্দি গ্রামের আবুল খায়ের ভূঁইয়া বাড়ীর সামনে এ হামলার শিকার হন করিম ভূঁইয়া ও তার ভাগিনা পলাশ। হামলার সময় বখাটেরা পলাশের নিকট থেকে জোরপূর্বক একটি মোবাইল সেট ও নগদ অর্থ ছিনিয়ে নেয় বলে অভিযোগও করেন পলাশ।

জানা গেছে, মঙ্গলবার সকালে আহত করিম ভূঁইয়ার বড়ভাই আব্দুর রহিমের সঙ্গে তাদের প্রতিবেশী মৃত হাবিব উল্লাহর ছেলে ওসমানের সঙ্গে মাটিকাটার গাড়ি চলাচল নিয়ে বাকবিতণ্ডা ঘটে। এক পর্যায় ওসমান রহিম ভূঁইয়ার গলা টিপে ধরে। বিষয়টি খবর পান তার ছোটভাই করিম ভূঁইয়া। করিম ভূঁইয়া এসে বিষয়টি জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরমধ্যে ওসমানের ছেলে নাছির হঠাৎ এসে করিম ভূঁইয়ার মাথায় কাঁচ-ভাঙ্গা দিয়ে আঘাত করে। এতে করিম ভূঁইয়ার মাথা ফেটে যায়। রামান্দি গ্রামে ওসমানের ছেলে নাছির উদ্দিন মাদকচক্রের সঙ্গে জড়িত ও বখাটে হিসাবে সুপরিচিত। তাদের ভয়ে কেউ মাদক বিরোধী কথা বলতে পারে না বলেও নাছির ও তার ভাই আবু তালেবের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। কারণ তাদের বাবা ওসমান উপজেলা অফিসে চাকুরী করে। এজন্য কেউ ভয়ে মুখ খুলে না।

লক্ষ্মীপুর সদর (মডেল) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান মিয়া বলেন, হামলার ঘটনায় থানাতে লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সান নিউজ/জেইউবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ও কয়েকটি সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্...

বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা

দীর্ঘ আট বছরের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

ঢালিউডের জনপ্রিয় ও আইকনিক খলঅভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা