সারাদেশ

সন্তানকে অক্ষত রাখতে মায়ের মৃত্যু!

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধায় নিজের ছেলে সন্তানকে বুকে আগলে রেখেই মায়ের মৃত্যু। জেলার সাদুল্লাপুরে দুই মাস বয়সী ছেলে সোয়ান মিয়াকে কোলে নিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে নিহত হন মা সাথী বেগম (২৭)। মায়ের মৃত্যু হলেও কোলে থাকা সোয়ান অক্ষত থাকে।

রোববার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার সাদুল্লাপুর-মাদারগঞ্জ আঞ্চলিক সড়কের বড় জামালপুরের তালেবের চাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী বেগম সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজী জামালপুর গ্রামের রমজান আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রমজান আলী তার স্ত্রী সাথী বেগম ও দুই ছেলেকে মোটরসাইকেলে নিয়ে সদর উপজেলার সাহারবাজার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথে বড় জামালপুরের তালেবের চাতাল এলাকায় একটি অটোভ্যানকে সাইড দিতে গেলে সাথী বেগম কোলের শিশু সোয়ান ও আরেক ছেলে সিয়াম মিয়াকে (১১) নিয়ে ছিটকে রাস্তায় পড়েন।

তখন রাস্তার পাশে থাকা একটি ইট ভাঙ্গা মেশিনের সঙ্গে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন সাথী বেগম। তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনায় নিহত সাথী বেগমের স্বামী রমজান আলী ও দুই ছেলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডাক্তার হাবিবুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই সাথী বেগমের মৃত্যু হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা