৪ দিন পর শেরপুর-ঢাকা রুটে বাস চলাচল শুরু
সারাদেশ

৪ দিন পর শেরপুর-ঢাকা রুটে বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি, শেরপুর : জেলা বাস কোচ মালিক সমিতির এক সভা শেষে শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে বাস চালুর ঘোষণা দেন সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু। এর আগে শহরের নবীনগর অস্থায়ী বাস টার্মিনালে সোনার বাংলা সার্ভিসের বাসের এক শ্রমিক ও চালককে লাঞ্চিতের অভিযোগে গত বুধবার বিকেল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।

জানা যায়, গত মঙ্গলবার ময়মনসিংহ মটর মালিক সমিতির অন্তর্ভুক্ত একটি বাসের চালক ও হেলপারকে লাঞ্চিত করেন শহরের নবীনগর এলাকার অস্থায়ী বাস টার্মিনালের কয়েকজন শ্রমিক নামধারী উচ্ছৃঙ্খল ব্যক্তি। এই ঘটনার বিচারের দাবিতে চার দিন ধরে বাস বন্ধ ছিল। শুক্রবার রাতে অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে শনিবার দুপুরে সমিতির সাধারণ সভায় বাস চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা বাস কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষ জানান, শ্রমিক লাঞ্চিতের ঘটনায় বাস বন্ধ রাখা হয়েছিল। এ ঘটনায় মামলার পর ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা