অন্তরঙ্গ ছবি প্রকাশের হুমকি দিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ!
সারাদেশ

অন্তরঙ্গ ছবি প্রকাশের হুমকি দিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ!

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : স্বামী বিদেশে থাকায় অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশের হুমকি দিয়ে প্রবাসীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করেছে রাকিবুল হাসান রাকিব (২২) নামে এক যুবক। ঘটনাটি ঘঠেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জে।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে ওই গৃহবধূ বাদী হয়ে তিনজনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা করলে প্রধান অভিযুক্ত রাকিবের মা রুনা বেগমকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রুনা বেগম চরফকিরা ৫নং ওয়ার্ডের বারিক ক্যাপ্টেন বাড়ির জাহাঙ্গীর আলমের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত চার বছর আগে এক প্রবাসীর সঙ্গে নির্যাতিতা নারীর বিয়ে হয়। তাদের সন্তানের জন্ম হওয়ার পর বিদেশে চলে যায় গৃহবধূর স্বামী। অভিযুক্ত রাকিব তাদের একই বাড়ির বাসিন্দা ও ওই নারীর ভাসুরের ছেলে। এ সম্পর্কের কারণে গৃহবধূদের ঘরে আসা যাওয়া ছিল রাকিবের।

ঘরে আসা যাওয়ার কোনো এক সময় গৃহবধূর অজান্তে তার ব্যবহৃত মোবাইল থেকে তাদের স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তের কিছু অন্তরঙ্গ ছবি নিজের মোবাইলে নিয়ে যায় রাকিব। পরবর্তীতে ওই ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একাধিকবার গৃহবধূকে ধর্ষণ করে রাকিব। ধর্ষিতা ঘটনাটি রাকিবের বাবা মাকে জানিয়ে কোন প্রতিকার পায়নি, বরং উল্টো তারা ধর্ষিতাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে। নিজের সংসার ভেঙে যাওয়ার ভয়ে প্রবাসী স্বামীকে কিছুই জানাননি ওই গৃহবধূ।

গত ২২ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গৃহবধূর শ্বশুরদের ঘরে কেউ না থাকার সুবাধে ঘরে আসে রাকিব। এসময় রাকিব গৃহবধূর কক্ষে ঢুকে তার শিশু বাচ্চাকে পানিতে ফেলে হত্যার হুমকি ও ছবিগুলো আজই ইন্টারনেটে ছেড়ে দেবে বলে জোরপূর্বক আবারও ধর্ষণ করে।

একইদিন সন্ধ্যা ৭টার দিকে কৌশলে আবারও গৃহবধূর কক্ষে ঢুকে গৃহবধূকে পুনরায় ধর্ষণের চেষ্টা চালায় রাকিব। পরে রাকিবের সাথে গৃহবধূর ধস্তাধস্তির শব্দ পেয়ে পাশের কক্ষ থেকে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এসময় দ্রুত পালিয়ে গিয়ে এলাকা ছেড়ে আত্মগোপন করে রাকিব। গৃহবধূর শারীরিক অবস্থা খারাপ হলে বাবার বাড়ির লোকজনের সহযোগিতায় ২৪ ডিসেম্বর তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগে ওই গৃহবধূ বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার ৩নং আসামিকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। নির্যাতিতা নারীকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার মূলহোতা রাকিবকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা