পরিবেশ সুরক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে : পরিবেশ মন্ত্রী
সারাদেশ

পরিবেশ সুরক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে : পরিবেশ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে। তিনি বলেন, “নিজেদের স্বার্থে ও পরিবেশের সুরক্ষায় ক্ষতিকর পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করার কোন বিকল্প নেই। কারণ পলিথিন ব্যবহারের পর ফেলে দিলে শত বছরেও তা পঁচে না। এতে পানি ও মাটি মারাত্মকভাবে দূষিত হয়।”

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার জেলার পশ্চিম জুড়ী ইউনিয়নে জুড়ী নদীর ওপর ৩০ মিটার দীর্ঘ খালের মুখে ব্রীজের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

পরিবেশ মন্ত্রী আরও বলেন, “বিষাক্ত পলিথিন নানাভাবে মানুষের শরীরে প্রবেশ করে ক্যান্সারসহ নানা ধরণের মারাত্মক রোগ সৃষ্টি করছে। তাই পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগের ব্যবহার নিশ্চিত করতে হবে।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মুঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা ও জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আজীম উদ্দিন সরকার।

শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে করোনাভাইরাসের মহামারীকালেও দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। তাঁর সফল নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, মানুষের ঘরে ঘরে ইতোমধ্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা