সারাদেশ

রংপুরে অর্ধদিবস হরতাল

নিজস্ব প্রতিনিধি, রংপুর : চিনিকল বন্ধের প্রতিবাদে এবং ছয় দফা দাবিতে রংপুরের শ্যামপুর চিনিকল এলাকায় শুরু হয়েছে অর্ধদিবস হরতাল। হরতালের যে কোনও ধরনের বিশৃঙ্খলা এড়াতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার (২৩ ডিসেম্বর) ভোর থেকে শুরু হয়েছে হরতাল।

চিনিকলের পাশে রেলওয়ে স্টেশনবাজার শ্যামপুর হাট এবং শ্যামপুর বন্দর এলাকায় কোনো দোকানপাট খোলেনি। খাবার কাঁচাবাজার এবং ওষুধের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ। শ্রমিক-কর্মকর্তা আখচাষীদের আহবানে এই হরতালে যোগ দিয়েছেন এলাকাবাসী, দোকানিরাও।

এদিকে ভোর থেকেই চিনি কল এলাকা এবং আশেপাশের হাট-বাজার ও রাস্তায় উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা মাঠে কাজ করছে।

আর হরতাল পালনকারীরা বলছেন আজকের আধাবেলা হরতালের পরেও চিনিকল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে না আসলে তারা রাজপথ রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেবেন।

তারা বলছেন চিনিকল বন্ধের প্রক্রিয়া শুরু হওয়ায় ৮০০ শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ১২ হাজার এবং পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত দুই লাখ মানুষের রুটিরুজি নিয়ে বিপাকে পড়েছেন।

হরতাল আহ্বানকারী রংপুরের শ্যামপুর চিনিকল এম্প্লয়েজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বুলু আমিন জানিয়েছেন, প্রশাসন আমাদের মিলগেটের সামনে থেকে বের হতে দিচ্ছে না। পুরো এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ মোতায়েন করে আতঙ্ক তৈরি করেছে। তার অভিযোগ তারা রুটি-রুজির জন্য আন্দোলন করছেন। কিন্তু প্রশাসন তাতে বাধা দিয়ে রুটি-রুজির আন্দোলন বন্ধ করার চেষ্টা করছে।

এ ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মধু সুধন রায় জানান, বিশৃঙ্খলা এড়াতেই পুলিশ মোতায়েন করা হয়েছে।

আন্দোলনে বাধা দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মিছিল নিয়ে চিনিকল ক্যাম্পাসের বাইরে গেলে বিশৃঙ্খলা হতে পারে, তাই তাদের মিছিলটিকে ঘুরিয়ে চিনিকল ক্যাম্পাসে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা