সারাদেশ

বিরল প্রজাতির শকুন উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বিশ্বাস বাড়ি উত্তর পাড়া থেকে শকুনটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, বেলকুচির উত্তর পাড়ার কাঁচা রাস্তায় মঙ্গলবার বিকেল ৩টার দিকে শকুনটিকে হাঁটতে দেখেন স্থানীয় দোকানদার মনিরুল। শকুনটি উড়তে না পারায় পরে মনিরুল শকুনটিকে ধরে বেঁধে রাখে। পরে বিষয়টা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ. এস. এম. জহির উদ্দিন আকন ও রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরকে মোবাইলে জানানো হয়।

স্থানীয় পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউসের সভাপতি মামুন বিশ্বাস বলেন, খবর পেয়ে বিকেল ৪টার দিকে আমি ও আমার সহকর্মী সাইদুর রহমান শকুনটিকে উদ্ধার করে আমাদের হেফাজতে নিয়ে আসি। উদ্ধার করার সময় স্থানীয় লোকজন টাকার দাবি করেন। তখন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান শকুনটি উদ্ধারের সার্বিক সহযোগিতা করেন।

তিনি আরও বলেন, শকুনের এই প্রজাতিটির নাম হিমালয়ী গৃধিনী। এরা বিরল প্রজাতির শকুন। এটি ঘুরতে এসে অসুস্থ হয়ে পড়েছিল। এ সুযোগে স্থানীয় যুবক পাখিটিকে আটক করে। শকুনটি উদ্ধারের পর খাবার দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে আগামী শনিবার রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তাদের কাছে শকুনটি হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, এর আগে সিরাজগঞ্জ থেকে ১০ ডিসেম্বর বৃহস্পতিবার পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজ চরধুবিল থেকে আরেকটি হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার করে। ১৬ ডিসেম্বর হিমালয়ী গৃধিনী শকুনটি দিনাজপুর শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রে হস্তান্তর করা হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা