সারাদেশ

চট্টগ্রামে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের লালখান বাজার এলাকা থেকে কিশোর গ্যাং লিডার জাহিদসহ পাঁচজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিনুজ্জামান জানান, রাতে আলমগীর নামে এক যুবককে ছরিকাঘাত করার পর রাতব্যাপী অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, স্থানীয় আধিপত্য নিয়ে লালখানবাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ঝামলা চলছিল। এরই ধারাবাহিকতায় লালখান বাজার ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর পদপ্রার্থী বেলালের অনুসারী আলমগীরকে জাহিদের নেতৃত্বে আক্রমণ করে ছুরিকাঘাত করে। আলমগীর বাসায় প্রবেশের আগে হত্যার উদ্দেশে সুমন নামে একজন উপর্যপুরি ছুরি দিয়ে ছুরিকাঘাত করে। পরে ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ দেখে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ব্যবহৃত ছুরিটি ও উদ্ধার করা হয়েছে। কিশোর গ্যাং লিডার জাহিদের নেতৃত্বে এক থেকে দেড়শ সদস্য সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন ওসি।

তিনি আরও বলেন, গ্রেফতার জাহিদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৩টি মামলা ও সুমনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। গ্রেফতার পাঁচজন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমের অনুসারী বলে জানা গেছে।

এদিকে, গুরুতর আহত আলমগীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহাম্মদ শাহীনুজ্জামান আরও বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়পক্ষই মরিয়া হয়ে আছে। উভয়পক্ষই চাচ্ছে একপক্ষ আরেক পক্ষকে সরিয়ে দিয়ে এককভাবে অধিপাত্য বিস্তার করতে। তিনি আরও বলেন, এরই প্রেক্ষিতে সাদা পোশাকের পুলিশসহ টহল বৃদ্ধি করা হয়েছে লালখান বাজার এলাকায়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা