সারাদেশ

বোয়ালমারী পৌর নির্বাচন : আ'লীগের প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার মেয়র পদে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা লিপনের মনোনয়ন চূড়ান্ত করে শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগ তার প্রার্থীতা ঘোষণা করেছে।

আগামী ১৬ জানুয়ারী বোয়ালমারী পৌরসভা নির্বাচনে সেলিম রেজা লিপন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ উচ্ছ্বাসে ভাসছে উপজেলা ও পৌরসভার দলীয় নেতা কর্মীরা।

বোয়ালমারীর গভর্ণর খ্যাত আব্দুল হামিদ বাবু মিয়ার জ্যেষ্ঠ পুত্র, বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক সেলিম রেজা লিপন সজ্জন ব্যক্তি হিসেবে এলাকায় প্রতিষ্ঠিত।

মার্জিত, ভদ্র এ প্রার্থীর পারিবারিক রাজনৈতিক প্রজ্ঞা ও ঐতিহ্য সর্বোপরি নিজের ব্যক্তিগত ইমেজ সব মিলিয়ে এবার যোগ্য প্রার্থী নৌকার হাল ধরায় আশার আলো দেখছে আওয়ামী বলয়। পৌরসভাটির জন্মলগ্ন থেকে এ পর্যন্ত তিনটি নির্বাচনে মেয়র পদটি আ'লীগের কাছে থেকে গেছে অধরা।

দলীয় মনোনয়ন চালু হওয়ার পরেও নৌকার কোন প্রার্থী এ পৌরসভায় এখন পর্যন্ত বিজয়ী হতে পারেনি। তবে এবার সম্ভাবনা দেখা গেছে বিজয় লাভ করার তাই সাংবাদিক সেলিম রেজা লিপন মনোনয়ন পাওয়ায় বোয়ালমারী উপজেলায় বিভক্ত আওয়ামীলীগ এবার ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করবে বলে আশা করা যাচ্ছে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিয়েছেন তাকে জিতিয়ে আনার জন্য আওয়ামী লীগ সর্বাত্মক চেষ্টা করবে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা