সারাদেশ

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারীর বিন্নাগারীতে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) ধর্ষণ চেষ্টার অভিযোগে মোক্তার আলী (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ওই বৃদ্ধকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতোমধ্যেই তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার ভাদাই ইউনিয়নের বিন্নাগারী গ্রাম থেকে ওই বৃদ্ধকে গ্রেফতার করে থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান, বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরীকে বাড়িতে রেখে গত বৃহস্পতিবার দুপুরে তার মা বাইরে কাজে চলে যায়। এই সুযোগে প্রতিবন্ধী মেয়েটিকে বাড়িতে একা পেয়ে মোক্তার আলী (৬০) তাকে ডেকে পাশের সুপারি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
পরে তার চিৎকারে পার্শ্ববর্তী এক মহিলা ছুটে আসলে মোক্তার আলী পালিয়ে যান। এরপর ওই মহিলা ঘটনাটি কিশোরীর মা ও এলাকার অন্যান্য ব্যক্তিদের জানালে পরদিন শুক্রবার সকালে স্থানীয়ভাবে এক সালিশ বৈঠক বসে। সালিশে অভিযুক্ত মোক্তার আলী উপস্থিত না থাকায় শালিসে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা আইনের আশ্রয় নেয়ার কথা বলে। পরে মেয়েটির মা বাদী হয়ে ওইদিন রাতেই আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। আদিতমারী থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পায় এবং রাতেই অভিযুক্ত মোক্তার আলীকে বিন্নাগারি হতে গ্রেফতার করে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাদীর অভিযোগ করায় মোক্তার আলীকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্লীলতাহানির চেষ্টায় গ্রেফতার করা হয়েছে। আসামিকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা