সারাদেশ

হাটহাজারীতে ৬ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন সাবেক মন্ত্রী ও হাটহাজারী থেকে নির্বাচিত বর্তমান সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ইউনিয়নে ৫ কোটি ৬৪ লাখ টাকার উন্নয়ন কাজ উদ্বোধন করেন তিনি।

প্রকল্পগুলোর মধ্যে ১ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে মেহেরনেগা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, ২ কোটি টাকা ব্যয়ে আলাওল ব্রিজ, ৯৫ লক্ষ টাকা ব্যয়ে ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, ২৩ লাখ টাকা বাজেটের গাজী পাড়া ঈদগাহ সড়ক, ৮৪ লাখ টাকায় ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন, ২৭ লাখ টাকায় তদবির উদ্দিন মুন্সি সড়কে ব্রিজ নির্মাণ কাজ উল্লেখযোগ্য।

উদ্বোধনী অনুষ্ঠানসমূহে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (সাবেক) আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী।

জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মঞ্জুরুল আলম চৌধুরী, হাটহাজারী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম, ফতেপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট শামীম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুর আলম, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান এবং ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন।

এসব উন্নয়ন কাজসমূহ বাস্তবায়নের জন্য সাংসদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান ইউপি চেয়ারম্যান ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. শামীম।

সান নিউজ/জেএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা