সারাদেশ

পাবনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, পাবনা : যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পাবনার সর্বত্র মহান বিজয় দিবস পালিত হচ্ছে। বুধবার (১৬ ডিসেম্বর ) সকালে সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনার পর ভোরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘দূর্জয় পাবনার বেদী’তে পুষ্পার্ঘ্য অর্পন করে জেলা প্রশাসন।

এরপর পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পাবনা প্রেসক্লাব, সংবাদপত্র পরিষদ, রিপোর্টাস ইউনিটি, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, বিএনপি, ছাত্রদল।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, সরকারি মহিলা কলেজ, পাবনা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং শ্রেণী-পেশার মানুষ ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পাবনা আইডিয়াল শিক্ষা পরিবার, আরিফপুর ফাজিল ডিগ্রি মাদরাসা।

অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, বাংলাদেশ ঈদগা ফিটনেস ক্লাব, পিপিলিকা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, গণশিল্পী সংস্থা, উদীচি, টেবুনিয়া শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ, সরকারী মহিলা কলেজ, পাবনা কলেজ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ‘দূর্জয় পাবনা’ তে পুষ্পার্ঘ অর্পন করে।সকল সরকারী, আধাসরকারী, বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

শহিদ এডভোকেট আমিন উদ্দিন ষ্টেডিয়াম মাঠে সালাম গ্রহণ, প্যারেড পরিদর্শন, শিশু কিশোরদের শরীর চর্চা, ডিসপ্লে প্রদর্শন করোনা ভাইরাসের কারণে বাতিল করা হয়েছে।

বিকেলে পাবনা প্রেসক্লাব ও অন্নদা গোবিন্দ লাইব্রেরী মিলনায়তন, পুলিশ লাইনস অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা, দেশাত্ববোধক সঙ্গীত, আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সান নিউজ/আরএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা