সারাদেশ

‌'অপশক্তিকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে'

নিজস্ব প্রতিনিধি, নাজিরপুর (পিরোজপুর) : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, ৪৯ বছর পরও স্বাধীনতাবিরোধী চক্র মাথা চাড়া দিয়ে উঠতে চেষ্টা করছে। এই অপশক্তিকে প্রতিহত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে পিরোজপুরের নাজিরপুরে বিজয় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ঘোষণায় সেদিন এ দেশের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ এমন নেতা পেতো না; আর দেশও স্বাধীন হতো না। বিশ্বের ইতিহাসে এতো অল্প সময়ের সংগ্রামে কোনো দেশ স্বাধীন হয়নি।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী জানান, নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তারই একক প্রচেষ্টায় পদ্ম সেতু আজ বাস্তবে রূপ নিয়েছে।

উপজেলার স্বাধীনতা মঞ্চে উপজেলা নির্বাহী কমকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা এসএম রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকাওয়াত জামিল সৈকত, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, ওসি মো. মুনিরুল ইসলাম মুনির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মনিরুল ইসলাম আতিয়ার প্রমুখ।

এর অগে মন্ত্রী উপজেলা পরিষদের ভীতর ও মুক্তিযোদ্ধা সংসদের সামনে পৃথকভাবে স্থাপিত বঙ্গবন্ধুর মুর্যাএলে ও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথকভাবে পুষ্প মাল্য অর্পণ করেন।

পরে মন্ত্রী উপজেলার মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা প্রদান করেন ও ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র বিতরণ করেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা