সারাদেশ

চট্টগ্রামে ছাদ ধসে বাবুর্চির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় একটি কমিউনিটি সেন্টারের ফলস ছাদ ধসে এক বাবুর্চির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে প্যারাডাইস কমিউনিটি সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিদুল হাওলাদার (৪৫) ওই কমিউনিটি সেন্টারে প্রধান বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপায়। এ ঘটনায় আহত হয়েছেন তার সহকারী জাহাঙ্গীর আলম (৩০)।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, ‘বাহির সিগন্যাল এলাকায় ৬ তলা একটি ভবনের নিচতলায় প্যারাডাইস কমিউনিটি সেন্টারের রান্না ঘরে দুর্ঘটনাটি ঘটেছে। রান্না ঘরের ফলস ছাদ ধসে তাদের প্রধান বাবুর্চি মহিদুল হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হয়েছেন তার সহকারী জাহাঙ্গীর আলম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ধ্বংসস্তুপ থেকে মহিদুলের মরদেহ উদ্ধার করে। এসময় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

ভবনটি পরীক্ষা-নিরীক্ষার আওতায় আসছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘দুর্ঘটনার সময় ওই কমিউনিটি সেন্টারে ৭০০ থেকে ৮০০ মানুষের জন্য রান্না হচ্ছিল। ভবনের ফলস সিলিংটি দুর্বল থাকায় সেটি বাবুর্চিদের উপর ভেঙে পরে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এর বেশি কিছু দেখতে পাইনি।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা