সারাদেশ

অস্ত্রসহ গ্রেফতার সিলেটের ডাকাত সর্দার ভয়ংকর হাজারী

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের ভয়ংকর হাজারী হিসাবে কুখ্যাত ডাকাত সর্দার শিপন হাজারীকে (৩১) খাঁচায় পুরেছে পুলিশ । সে বালাগঞ্জ উপজেলার সাদিকপুর গ্রামের মবশ্বির আলীর ছেলে।

মঙ্গলবার সন্ধ্যার পর সিলেট পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়, বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্বনাথের উত্তর ধর্মদা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে সোমবার দক্ষিণ সুরমা থেকে তার ২ সহযোগী রাজীব ও সবুজকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সোমবার বিশ্বনাথে সংঘবদ্ধ ডাকাত দল জড়ো হওয়ার খবরে অভিযান চালায় পুলিশ। তখন রাজীব ও সবুজকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বাীকার করে, দিন দু’য়েক আগে দক্ষিণ সুরমা থানা এলাকায় ডাকাতি করেছে। তাদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়। তাদের দলনেতা শিপন হাজারী।

শিপন হাজারীর স্বীকারোক্তি অনুযায়ী ধর্মদা এলাকার কবরস্থান থেকে ২টি দেশীয় পাইপগান, ১টি গ্রিল কাটার ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সে ১০ বছর ধরে ডাকাতির সাথে জড়িত বলেও জানিয়েছে পুলিশ। আন্তঃবিভাগীয় ডাকাত দলের সর্দার শিপন হাজারীর বিরুদ্ধে সিলেট জেলা, সিলেট মেট্রোপলিটন এলাকা ও মৌলভীবাজারের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মোট ২১টি মামলা রয়েছে।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা