সারাদেশ

পদ্মায় জেলের জালে ৮০ কেজি ওজনের বাঘাইর

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : পদ্মা নদীর মুন্সীগঞ্জ এলাকায় জেলেদের জালে ৮০ কেজি ওজনের একটি বিশালাকৃতির বাঘাইর মাছ ধরা পড়েছে।

বুধবার ( ১৬ ডিসেম্বর) ভোররাতে লৌহজং উপজেলার হলদিয়া সিংগার হাটি গ্রামের মো. জহির নামের এক জেলের জালে এই মাছটি ধরা পড়ে। জেলেরা অনেক কষ্টে মাছটি টেনে নৌকায় তুলতে সক্ষম হন।

স্থানীয় সুত্রে জানা গেছে, ৮০ কেজি ওজনের বিশালাকৃতির এই বাঘাইর মাছটির দাম হাঁকানো হয়েছে ৫৫ হাজার টাকা। জেলে জহিরের কাছ থেকে মাছটি কিনে নেন মৎস্য আড়ৎদার মো. মুকলেছুর রহমান। তিনি জানান, মাছটি ঢাকার পাইকারদের কাছে ৬৫ হাজার টাকায় বিক্রি করা সম্ভব।

মুকলেছ শেখ বলেন, ‘এ সাইজের বাঘাইর মাছের দেখা সচরাচর পদ্মায় মেলে না। দীর্ঘদিন ধরে আড়তে এ সাইজের বাঘাইর মাছ আমরা দেখিনি।’

এ ব্যাপারে লৌহজং উপজেলা মৎস কর্মমর্তা মো. আসাদুজ্জামান আসাদ জানান, বর্তমানে নদীতে পানি কমতে শুরু করছে, যার ফলে ছোট-বড় সব ধরনের মাছ এখন জেলেদের জালে বেশি ধরা পড়ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা