সারাদেশ

পাখি শিকারীকে ধরিয়ে দিলেই শীতবস্ত্র পুরস্কার

নিজস্ব প্রতিনিধি, নাটোর : চলনবিলের পাখি বাঁচাতে ব্যতিক্রর্মী উদ্যোগ নিয়েছেন স্থানীয় পরিবেশ কর্মীরা। এই শীতে পাখি শিকারীকে ধরিয়ে দিলেই পুরস্কার হিসেবে দেয়া হচ্ছে একটি শীতবস্ত্র।

শুক্রবার (১১ ডিসেম্বর) ভোরে কনকনে শীত উপেক্ষা করে পাখি শিকারীদের খোঁজে চলনবিলের কলম, কালিনগর, নুরপুর, নিংগইন, ভাগনাগরকান্দি, শাহবাজপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় পাখি রক্ষায় ৫টি পয়েন্টে লিফলেট বিতরণ ও পথসভা করেন পরিবেশ কর্মীরা। এই শীতে পাখি শিকারীদের ধরিয়ে দিলেই পুরস্কার হিসেবে শীতবস্ত্র দেয়ার ঘোষণা দেয়া হয়।

বক্তব্য রাখেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি প্রভাষক হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সাংবাদিক শারফুল ইসলাম খোকন, পরিবেশ কর্মী হাসান ইমাম, সাংবাদিক কুরবান আলী প্রমূখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, বৃহৎ চলনবিলে পাখি শিকার রোধে প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনার পাশাপাশি মাইকিং, লিফলেট বিতরণ, পথসভা সহ বিভিন্ন সচেতনতা কর্মসূচি পালন করা হচ্ছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা