সারাদেশ

স্ত্রীর ফোনে মাদক ব্যবসায়ী স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নারায়নগঞ্জ : ৯৯৯ নাম্বারে স্ত্রীর ফোন পেয়ে মাদক ব্যবসায়ী স্বামীকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। গ্রেফতারকৃত পিয়াস আলীকে শুক্রবার (১১ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) গভীর রাতে ৯৯৯-এ ফোন পেয়ে উপজেলার দুপ্তারা ইউনিয়নের গিরদা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে পিয়াসকে পুলিশ গ্রেফতার করে। এ সময় তার ঘরের মেঝেতে পুঁতে রাখা ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার পিয়াস ওই এলাকার মোমেন মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, পিয়াস তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এর আগেও মাদক মামলায় কারাভোগ করে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। স্ত্রীসহ পরিবারের লোকজন মাদক ব্যবসায় বাধা দিলে তিনি তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

ওসি আরও বলেন, বৃহস্পতিবার রাতে স্ত্রী মাদক ব্যবসায় বাধা দিলে ফের তাকে মারধর করেন পিয়াস। প্রতিনিয়ত এমন নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে ৯৯৯-এ ফোন করে স্বামীর ফের মাদকব্যবসার বিষয়টি পুলিশকে জানান রানী। পরে আড়াইহাজার থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পিয়াসের ঘরের মেঝেতে পুঁতে রাখা অবস্থায় ৩৮০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা