সংগৃহীত
সারাদেশ

বাসের ধাক্কায় পুলিশ সদস্যে নিহত

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় আব্দুল গফুর (৪৮) নামের ট্রাফিক পুলিশের সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে মান্নান নামের অপর এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন: পুলিশ পরিচয়ে ছিনতাইয়, গ্রেফতার ২

বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার ছনপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত আব্দুলের গ্রামের বাড়ি জামালপুরে। নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন তিনি।

স্থানীয়রা বলছে, আজ দুপুরে উপজেলার ছনপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে নরসিংদী থেকে ঢাকাগামী ‘সোহাগ পরিবহন’-এর একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫-০২৪৭) পুলিশ সদস্য গফুর ও মান্নানকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় ২ পুলিশ সদস্যকে উদ্ধার করে রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নিয়ে যান। সেখানেই আব্দুল গফুরের মৃত্যু হয়েছে। পুলিশ স্থানীয়দের সহযোগীতায় ঘাতক বাসটি জব্দ করলেও এর চালক পালিয়ে যান।

আরও পড়ুন: হাতবোমা বানাতে গিয়ে বৃদ্ধ নিহত

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা