সংগৃহীত
সারাদেশ

হাতবোমা বানাতে গিয়ে বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি: মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় হাতবোমা বানাতে গিয়ে মোদাচ্ছের হাওলাদার (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

বুধবার (২৭ মার্চ) দুপরের দিকে কালকিনির চরদৌলত খান ইউনিয়নের দক্ষিণ সিডিখান গ্রামে এই বিস্ফোরণ ঘটেছে।

আহতদেরকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত মোদাচ্ছের বরিশালের মুলাদি উপজেলার বাটামারা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিডিখান গ্রামের ইউনুছ সর্দার নামে এক ব্যক্তির বাড়িতে সকালে বসে হাতবোমা বানাচ্ছিলেন মোদাচ্ছের হাওলাদারসহ ৪-৫ জন। দুপুরের দিকে বোমা বিস্ফোরিত হলে গুরুতর আহত হয় ৩ জন। কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মোদাচ্ছের মারা যান। এতে লিটন ঢালী ও রিপন নামে আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে বরিশালের শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, ঠিক কোন কারণে তারা হাত বোমা তৈরি করছিলেন সেই বিষয় এখনও জানা যায়নি। তবে এই ঘটনার পরে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা