সারাদেশ

নাটোরে শিশু হত্যায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের বড়াইগ্রামে শিশু মাহমুদা খাতুন মুন্নি হত্যা মামলার রায়ে সোহেল সরকার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। একই সঙ্গে খালাস দেয়া হয়েছে অভিযুক্ত সোহেল সরকারের মা সাজেদা বেওয়াকে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আবদুর রহমান সরদার আসামির উপস্থিতিতে এ রায় দেন।

জেলা জজ আদালতের পিপি সিরাজুল ইসলাম বলেন, ২০১৫ সালের ১৯ ডিসেম্বর বড়াইগ্রাম উপজেলার উপশহর গ্রামের সোহেল সরকার প্রতিবেশী লোকমান সরকারের ৮ বছরের শিশু কন্যা মাহমুদা খাতুন মুন্নিকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে গলা টিপে হত্যার পর শরীর থেকে সোনার গহনা খুলে নেয়। পরে মাহমুদাকে পাশের পুকুরে ফেলে দেয়। পরদিন সকালে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় লোকমান সরকার ২০১৫ সালের ২০ ডিসেম্বর বাদী হয়ে সোহেল ও তার মা সাজেদা বেওয়াকে অভিযুক্ত করে বড়াইগ্রাম থানায় মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে সোহেল ও তার মাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছিল। আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে আজ এই রায় দেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা