সারাদেশ

করোনা পজেটিভ ভারত ফেরত বাংলাদেশির 

নিজস্ব প্রতিনিধি, বেনাপোল (যশোর) : বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত ফেরত এক বাংলাদেশি করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছেন। বাংলাদেশে ফেরার শর্তে ভারতের একটি হাসপাতালে করোনা পরীক্ষা করাতে গেলে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে তিনি পজেটিভ শনাক্ত হন।

দুপুর সাড়ে ১২টায় আক্রান্ত ব্যক্তিকে বেনাপোল ইমিগ্রেশন থেকে যশোর বক্ষব্যাধী হাসপাতালে নেয়া হয়। গত ১৯ নভেম্বর তিনি তার স্ত্রীকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে গিয়েছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা সদরে।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা উত্তলা বিশ্বাস জানান, বাংলাদেশি যাত্রীর শরীরে করোনা শনাক্ত হওয়ায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাকে বাংলাদেশ ইমিগ্রেশনের কাছে সোপর্দ করে। তার সঙ্গে থাকা ছাড়পত্রে করোনা পজেটিভ দেখা যায়। পরে ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ফেরত আসা ব্যক্তিকে যশোর বক্ষ ব্যাধী হাসপাতালাতে নেয়া হয়। করোনা সংক্রমণ রোধে সতর্কতা নিয়ে কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, করোনা সংক্রমণ প্রতিরোধে ভারত সরকারের নিষেধাজ্ঞায় গত ১৩ মার্চ থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ ছিল। পরবর্তীতে তিন শর্তে গত ১৭ আগস্ট থেকে বাণিজ্য ও চিকিৎসা ভিসায় যাত্রী যাতায়াত শুরু হয়। এই প্রথম ভারত ফেরত বাংলাদেশি করোনা পজেটিভ শনাক্ত হলেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা