সারাদেশ

সাংবাদিকদের সঙ্গে কাজ করবে ফরিদপুর জেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন 'সাংবাদিকদের সঙ্গে একযোগে কাজ করবে ফরিদপুর জেলা প্রশাসন। আমরা একসঙ্গে কাজ করতে পারলে ফরিদপুর জেলা কে ভালমতে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তিনি সোমবার (৭ ডিসেম্বর) বেলা ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মিট দ্য প্রেস এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন।

তিনি আরও বলেন সাংবাদিকরা দেশের জন্য অনেক বড় সম্পদ। তারা তাদের লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন অনিয়মের তথ্য তুলে ধরেন।
ফরিদপুরে প্রথমবারের মতো আয়োজিত ‘মিট দ্য প্রেস' প্রসঙ্গে বলেন এ আয়োজনের মাধ্যমে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হলো। এখন থেকে প্রশাসন ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে ফরিদপুরের উন্নতিতে কাজ করতে পারবে।
তিনি বলেন, জেলায় প্রসাশন ও সাংবাদিক সম্পর্ক আরও গভীর হওয়া উচিত। আমরা অবশ্য একটা টিম হিসাবে কাজ করব এবং একে অপরের সহযোগিতা করব। অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে গত এক বছরে জেলা প্রশাসনের বিভিন্ন গৃহীত কর্মসূচি সাংবাদিকদের মাঝে তুলে ধরা হয়।
তিনি আরও বলেন আজকে থেকে ফরিদপুরে এক নতুন দিগন্তের সৃষ্টি হল । ভবিষ্যতে শহর কেমন ভাবে যাবে এবং আমরা কিভাবে দেশ চালাতে পারব তার জন্য সাংবাদিকদের মূল্যবান পরামর্শ কামনা করি। উন্নয়ন নিয়ে সাংবাদিকের মূল্যবান মতামত সম্বলিত একটি বই তিনি প্রকাশ করতে চান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক কুমার রায়, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, অধ্যাপক মোঃ শাহজাহান, আতম আমির আলি টুকু ,পান্না বালা, বেলাল চৌধুরী, আবুল হোসেন আজাদ, জুবায়ের জাকির, নাজিম বাকাউল, সেলিম মোল্লা, মুইজুর রহমান রবি, সুমন ইসলাম, শেখ মনির হোসেন, এস এম মনিরুজ্জামান প্রমুখ।
সভায় জানানো হয় মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর জেলা প্রশাসক অফিস থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এবং হাজার কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হবে।

সান নিউজ/বিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা