সারাদেশ

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কর‍ায় বাধা, ৫৩৩ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার স্থানীয় ঝাউগড়া এলাকাসহ বিভিন্ন এলাকার ৫৩৩ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেছে তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেড। সোমবার (৭ ডিসেম্বর) পুলিশ ঘটনাস্থল থেকে আটক ৯ ব্যক্তিকে মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জের আদালতে পাঠিয়েছে।

এর আগে রোববার (৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে মামলাটি দায়ের করেন তিতাসের যাত্রামুড়া রূপগঞ্জ জোনাল বিপণন কার্যালয়ের প্রকৌশলী মো. মিজবাহ-উল- রহমান। এ মামলায় ৩৩ ব্যক্তির নামোল্লেখসহ আরও অজ্ঞাতপরিচয় ৪-৫ শতাধিক গ্রামবাসীকে আসামি করা হয়েছে।

এদিকে গ্রেফতার এড়াতে উত্তরপাড়া গ্রামটি এখন পুরুষশূন্য হয়ে পড়েছে। অনেক পরিবারের পুরো সদস্যই এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, নিরীহ অনেক ব্যক্তিকেই মামলায় আসামি ও গ্রেফতার করা হয়েছে।

মামলায় উল্লেখিত বিবরণ থেকে পাওয়া তথ্যমতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেনের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শওকত হোসেন, তিতাস গ্যাসের যাত্রামুড়া জোনাল কার্যালয়ের প্রকৌশলী মো. মেজবাহ-উল-রহমান তিতাসের বেশ কিছু কর্মকর্তা-কর্মচারীসহ পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করতে অভিযানে অংশ নেন। দুপুর দেড়টার দিকে অভিযান চলাকালে উল্লেখিত আসামিরাসহ অজ্ঞাতপরিচয় প্রায় ৪-৫ শতাধিক গ্রামবাসী অভিযানে বাধা দেন। একপর্যায়ে এক ব্যক্তি মসজিদের মাইকে ঘোষণা দেন।

এতে লোকজন এলোপাথাড়ি ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় গ্যাসের বেশকিছু কর্মকর্তা-কর্মচারীসহ পুলিশের ৮ সদস্য আহত হন। এ সময় বেশকিছু গাড়ি ভাঙচুর করা হয়। একপর্যায়ে উপজেলা ইউএনও সোহাগ ও সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেনের নির্দেশে পুলিশ ১৩ রাউন্ড টিয়ারশেল ও ৭৬ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ঘটনাস্থল থেকে গ্রেফতার হওয়া ইয়াছিনের মা ফিরোজা বেগম বাংলানিউজকে বলেন, আমার ছেলে স্থানীয় ভাই ভাই স্পিনিং মিলের শ্রমিক। সে ছুটির পর শ্রমিক বহনের গাড়ি দিয়ে বাড়িতে ফিরছিল। রাস্তা থেকে পুলিশ তাকে আটক করে মামলায় নাম ঢুকিয়ে দিয়েছে। আমার ছেলে নির্দোষ। আমি তার মুক্তি চাই।

একই ঘটনায় গ্রেফতার হওয়া কামরানীর চর এলাকার আরিফের বাবা শাজাহান বলেন, আমার ছেলে কর্মস্থল থেকে ফেরার সময় রাস্তা থেকে পুলিশ আটক করে মামলায় ঢুকিয়ে দিয়েছে। আমার ছেলে নির্দোষ। সে ঘটনার সঙ্গে জড়িত ছিল না।

ঝাউগড়া এলাকার মাহিম ইসলাম আকাশের পরিবারের লোকজন বলেন, আকাশ আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তাকে শোবার ঘর থেকে পুলিশ আটক করে মামলায় ঢুকিয়ে দিয়েছে। সে ঘটনার সঙ্গে জড়িত ছিল না।

ঝাউগড়া এলাকার এক যুবক নাম নাপ্রকাশের শর্তে বলেন, ঝাউগড়া উত্তপাড়া এলাকায় ক্ষমতাসীন দলের পরিচয়ধারী স্থানীয় কয়েকজন ব্যক্তি ৪৫০টি পরিবারের কাছ থেকে ৫শ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আদায় করে গ্যাসের অবৈধ সংযোগ নিতে উৎসাহিত করেছেন। এখন মামলার আসামি হয়েছে নিরীহ গ্রামবাসী।

তিনি বলেন, ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। অনেক পরিবারেরই সব সদস্যরা এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছেন।

আড়াইহাজার থানার (ওসি তদন্ত) শওকত হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্দোষ কেউ যেন হয়রানি না হয়, সেদিকে লক্ষ্য রেখেই পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা