সারাদেশ

ইবি প্রেসক্লাবের নেতৃত্বে মাসুম-তারিক

ইবি প্রতিনিধি, কুষ্টিয়া : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল সাংবাদিক সংগঠন 'ইবি প্রেসক্লাব'র কার্যনির্বাহী পরিষদ-২০২০ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক যুগান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সরকার মাসুম এবং বাংলানিউজ২৪.কম প্রতিনিধি তারিকুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্ণারে ভোট গ্রহণ চলে। এসময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন ইবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে সংগঠনের সাবেক সভাপতি ও আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সেকশন অফিসার কানন আজিজ দায়িত্ব পালন করেন।

এছাড়াও নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমান, প্রক্টর অধ্যাপক ড.পরেশ চন্দ্র বর্মণ এবং ইবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান উপস্থিত ছিলেন।

পরে দুপুর ১টায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষক-ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

১২ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এ আর রাশেদ (প্রতিদিনের সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক রুমি নোমান (বাংলা ট্রিবিউন), দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু (দৈনিক সমকাল), কোষাধ্যক্ষ আহসান নাঈম (বাংলাদেশ প্রতিদিন), প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক আবু হুরায়রা (দ্য ইন্ডিপেন্ডেন্ট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান মাহবুব (জাগোনিউজ২৪.কম), কার্যনিবার্হী সদস্য ফেরদাউসুর রহমান সোহাগ (দৈনিক সংবাদ), শাহাদাত তিমির ( কালের কণ্ঠ), মুনজুরুল ইসলাম নাহিদ (সমাচার) এবং আদিল সরকার ( সময়ের আলো)।

এদিকে দায়িত্ব গ্রহণের পর দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুর‌ালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। এসময় সদ্য বিদায়ী সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক শাহাদাত তিমির ও সহ-সভাপতি আসিফ খান উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা