সারাদেশ

রাজশাহীতে কুটির শিল্প মেলা শুরু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীতে শুরু হয়েছে মাসব্যাপী শীতবস্ত্র হস্ত ও কুটির শিল্প মেলা। শনিবার (৫ ডিসেম্বর) নগরীর কলেজিয়েট স্কুল মাঠে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করা হয়।

উইমেন এন্টারপ্রিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েবের রাজশাহী শাখার সভাপতি আঞ্জুমান আরা পারভীন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত আলী, রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজশাহী অঞ্চলে নারী উদ্যোক্তা তুলনামূলক অনেক কম। আবার যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন তারা তাদের পণ্য বিপণনের সঠিক উপায় পান না। সেক্ষেত্রে এই মেলার মাধ্যমে নারী উদ্যোক্তরা তাদের কাজ অন্যদের কাছে তুলে ধরার সুযোগ পাবেন। তাদের কর্মসংস্থানের পথ আরও প্রসারিত হবে। তাই নিয়মিত এই মেলা আয়োজন করা উচিত।

স্বাস্থ্যবিধি মেনেই মেলা শুরু হয়েছে। মেলায় বিভিন্ন ধরনের হস্ত ও কুটির শিল্প পণ্যের ৫০টি স্টল রয়েছে। এতে শাড়ি, নকশী কাঁথা, পাটজাত হস্তশিল্পসহ বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রীও রয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা