সারাদেশ

সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের পৌনে ৫৫ লক্ষ টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে করোনাকালীন সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাতক্ষীরা জেলায় পৌনে ৫৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। শনিবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জেলার প্রশাসনের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে সাতক্ষীরা জেলায় ০১ মার্চ ২০২০ হতে ০৫ ডিসেম্বর ২০২০ পর্যন্ত পরিচালিত মোট ১ হাজার ৪শ’ ২৮টি মোবাইল কোর্ট অভিযানে ৩ হাজার ৬শ’ ৬০টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৫৪ লক্ষ ৭৭ হাজার ৬শ’ ৭৯ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।

এরমধ্যে শনিবার জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৪টি মোবাইল কোর্ট অভিযানে ১৬টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৮ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী পরিচালক ইন্দ্রজীত সাহা জানান, ‘সাতক্ষীরার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা ও উপজেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করণে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে’।

সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা