সারাদেশ

ভোলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, ভোলা: র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে ভোলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে ভোলা জেল রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মো: আজিজুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ভোলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলাম, যুব প্রধান আদিল হোসেন তপু। এসময় স্বেচ্ছাসেবকদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুল্লাহ নোমান।

এসময় উপস্থিত ছিলেন-প্রশিক্ষণ বিভাগের প্রধান সাদ্দাম হোসেন, বন্ধুত্ব বিভাগের প্রধান ভেনজির ইসলাম ভাবনা, উপ-প্রধান খাদিজা বেগম মিম, শাহরিয়ার জিলন,মাইনুল এহসান,আল-আমিন, আমানউল্লাহ রাব্বিসহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন, মহামারী করোনাভাইরাসের থাবায় সারা বিশ্ব যখন আক্রান্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যখন ব্যহত হচ্ছে, তখন মানবতার সেবায় বিশ্বব্যাপী উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন স্বেচ্ছাসেবকরা।
করোনায় কাজ হারানো দুস্থ, অসহায় পরিবারের আলোকবর্তিকা হয়ে জীবনবাজি রেখে কাজ করে যাচ্ছেন দেশের স্বেচ্ছাসেবকরা।শুধু তাই নয় প্রাকৃতিক দুর্যোগে, ক্রান্তিকালে এবং নানাবিধ সচেতনতা সৃষ্টিতে সবার আগে স্বেচ্ছাসেবকরা ঝাপিয়ে পরে কাজ করে থাকেন। পরে একটি র‌্যালি ভোলা শহর প্রদক্ষিণ করে থাকেন।

উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের অধিবেশনে সারা বিশ্বে স্বেচ্ছাসেবীদের অবদানের কথা সর্বত্র তুলে ধরা, যে কোনো দুর্যোগে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে তাদের দক্ষ করে গড়ে তোলা এবং স্বেচ্ছাসেবার গুরুত্ব তুলে ধরে নাগরিকদের স্বেচ্ছাসেবায় আগ্রহী করে তোলার উদ্দেশ্যে এ দিবস পালন করা হয়।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা