সংগৃহীত ছবি
সারাদেশ

ভোলায় রিমালে ক্ষতিগ্রস্তদের খাদ্য বিতরণ

ভোলা প্রতিনিধি : ভোলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিটের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : বিষধর সাপের কামড়ে নিহত ১

শনিবার (২২ জুন) সকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তন চত্বরে এই খাদ্য সামগ্রী বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ভোলা জেলা পরিষদ ও ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।

ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনিবার্হী সদস্য আলহাজ্ব ফেরদৌউস আহম্মেদ, ভোলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার মাহাবুবুর রহমান মিলন, সাবেক যুব প্রধান আদিল হোসেন তপু, যুব প্রধান সাদ্দাম হোসেন সহ যুব সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

এসময় ক্ষতিগ্রস্ত বিভিন্ন উপজেলার ইউনিয়নের এক হাজার পরিবারের মাঝে ৭ দিনের জরুরী ফুড প্যাকেজ সামগ্রী বিতরণ করা হয়। ফুড প্যাকেজ সামগ্রী হলো- চাউল, ডাল, চিনি, সুজি, লবণ, তৈল, উপকরণসমূহ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় সদর দপ্তর হতে প্রেরিত ফুড প্যাকেজ ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় এসব বিতরণ করা হয়।

আরও পড়ুন : ১১ অঞ্চলে বৃষ্টির আভাস

এর আগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে হাইজিন পার্সেল, তারপলিন, জেরিকেন ও স্লিপিং ম্যাট বিতরণ করা হয়।

ভোলা জেলা পরিষদ ও ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং সাধারণ মানুষের দুর্দশা লাঘবে সব ধরনের সহযোগিতা করে থাকেন। ভবিষ্যৎতেও এই ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে আশা ব্যাক্ত করেন।

ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে। সংগঠনটির পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে ফুড প্যাকেজ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতেও এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে বলে জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা